শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

মালয়েশিয়ার ৬৮ তম গৌরবময় স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন পুত্রাজায়ায়

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

পুত্রাজায়া, ৩১ আগস্ট ২০২৫ : মালয়েশিয়ার পুত্রাজায়ার দাতারান পুত্রাজায়ায় আজ ৬৮ তম গৌরবময় স্বাধীনতা দিবস ২০২৫ মহাসমারোহে উদযাপিত হয়। এক লাখেরও বেশি মানুষের উপস্থিতি এ আয়োজনে মালয়েশীয় জনগণের অবিচল দেশপ্রেম ও ঐক্যের প্রতিচ্ছবি তুলে ধরে।

অনুষ্ঠানকে মহিমান্বিত করেন মহামান্য ইয়াং দি-পারতুয়ান আগং সুলতান ইব্রাহিম এবং মহামান্যা রাজা পারমাইসুরি আগং রাজা জারিথ সোফিয়া। এ সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী, দুইজন উপপ্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি রাষ্ট্রদূত ও কনসালরাও উপস্থিত ছিলেন। এছাড়া, জোহরের টেংকু তেমেংগোং, ইয়াম টেংকু ইদরিস ইস্কান্দার আল-হাজ ইবনি সুলতান ইব্রাহিমও মহামান্যদের সঙ্গ দেন।

এ বছরের প্রতিপাদ্য “মালয়েশিয়া মাদানি: রাকইয়াত ডিসানতুনি” (জনগণের প্রতি যত্ন), যা সরকারের জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি এবং মাদানি নীতির ঐক্য, সমৃদ্ধি ও মানবিকতার মূল্যবোধকে প্রতিফলিত করে।

উদযাপনের মূল আকর্ষণ ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শোভাযাত্রা, যেখানে ১৪,০৬২ জন অংশগ্রহণকারী অংশ নেন। এতে সামরিক ব্যান্ড, জীবন্ত প্রদর্শনী, সশস্ত্র বাহিনীর যানবাহন ও অর্থনীতি, টেলিযোগাযোগ, সৃজনশীল শিল্প, ক্রীড়া এবং নিরাপত্তা খাতের কনটিনজেন্ট অন্তর্ভুক্ত ছিল। বিশেষভাবে প্রথমবারের মতো কুচকাওয়াজে যুক্ত হয় আসিয়ান চেয়ারম্যানশিপ ২০২৫ এবং ভিজিট মালয়েশিয়া ইয়ার ২০২৬ (VM2026) কনটিনজেন্ট।

অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে মালয়েশিয়া মাদানি বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে জাতীয় সংস্কৃতি ও কলা বিভাগের (JKKN) ১,০০০ শিল্পী অংশ নেন। পাশাপাশি শিক্ষামন্ত্রণালয়ের (KPM) সমন্বয়ে ২,০০০ শিক্ষার্থীর মানবচিত্র প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী ব্যাগপাইপ পরিবেশনা ও আকাশি কসরতের মাধ্যমে সবার মন জয় করে নেয়।

সবশেষে, দেশের প্রখ্যাত সংগীতশিল্পী বিদুয়ানিতা নেগারা দাতো’ শ্রী সিতি নুরহালিজা জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস ২০২৫-এর সরকারি থিমসং পরিবেশন করেন, যা দর্শকদের আবেগে ভরিয়ে তোলে।

 

@pbntv24

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »