শিরোনাম :
‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’

‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মাদকযুক্ত ভ্যাপ লিকুইড তৈরি ও সরবরাহের অভিযোগে একটি বড় চক্রকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় ক্লাং উপত্যকার পাঁচটি স্থানে অভিযান চালিয়ে চক্রটির সাতজন পুরুষ ও দুজন নারী সদস্যকে গ্রেফতার করা হয়। যাদের বয়স ১৯ থেকে ৩৩ বছরের মধ্যে।

সংবাদ সম্মেলনে বুকিত আমান মাদক অপরাধ তদন্ত বিভাগের পরিচালক দাতুক হুসেইন ওমর খান জানান, গত ২১ আগস্ট পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ২০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত।

পুলিশ জানায়, চলতি বছরের এপ্রিল থেকে সক্রিয় থাকা এই সিন্ডিকেটটি ভ্যাপ লিকুইডের সঙ্গে মাদক মিশিয়ে তা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দিত। জব্দকৃত মাদক প্রায় ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারীর কাছে সরবরাহ করার প্রক্রিয়াশ ছিল বলে ধারণা করা হচ্ছে।

অভিযানে ‘ডেঞ্জারাস ড্রাগস অ্যাক্ট’-এর অধীনে প্রায় ৩ লাখ ৫৬ হাজার ৭৪৪ রিঙ্গিতের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে একটি নিসান জিটি-আর, হোন্ডা সিটি ও প্রোটন এক্সোরা গাড়ি, বিভিন্ন অলঙ্কার এবং ১,০২৬ রিঙ্গিত নগদ অর্থ রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ইতোমধ্যে ৩৯বি ধারায় মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। যেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা চাবুকের আঘাতসহ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। অপর একজনের বিরুদ্ধে ৩৯এ(২) ধারায় মামলা হয়েছে। এছাড়া তিনজনকে বিশেষ প্রতিরোধমূলক আইনে আটক এবং দুজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। ডোপ টেস্টে চারজনের দেহে টিএইচসি এবং একজনের দেহে কেটামিনের উপস্থিতি পাওয়া গেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »