শিরোনাম :
Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ থাকবে না: এনসিপি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
ঐকমত্য কমিশনের সাম্প্রতিক দুটি সিদ্ধান্তের মধ্যে প্রথম প্রস্তাবকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত হলে এনসিপি তাতে স্বাক্ষর করবে।

বুধবার (২৯ অক্টোবর) রংপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জনগণ এখন নির্বাচন কমিশনের ওপর আস্থা হারাচ্ছে। যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হয়, তবে জুলাই সনদের সব বিষয় নির্বাচনের আগেই চূড়ান্ত করতে হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “গণভোটের মাধ্যমে পরবর্তী সরকার গঠিত হলে সংবিধান সংস্কারের দায়িত্ব তাদেরই নিতে হবে। ঐকমত্য কমিশনের প্রস্তাব নির্ধারিত সময়ে পাশ না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি সঠিক পদক্ষেপ।”

তিনি সতর্ক করে বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের কোনো সুযোগ থাকবে না।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, “দেশে সামাজিক ফ্যাসিবাদের উত্থান ঘটেছে। এই পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্য প্রয়োজন।”

তিনি আরও বলেন, “কেউ যদি মনে করে এককভাবে সরকার গঠন করবে, সেই সরকার টিকিয়ে রাখা সম্ভব হবে না। জনগণ এখন পুরনো দলগুলোর প্রতি অনীহা প্রকাশ করছে। তাদের মধ্যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।”

এ সময় তিনি জানান, এনসিপি এককভাবেই আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চায় একটি নতুন ধরণের রাজনীতি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »