শিরোনাম :
Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption

সভায় হট্টগোল: এগিয়ে এলেন সারজিস

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
মানিকগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। এতে সেখানে হট্টগোল তৈরি হয়।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমন্বয় সভার মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগ ও জামায়াতের নেতা রয়েছে, এমন অভিযোগ তুলে আপত্তি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ওমর ফারুক। এ সময় তিনি ছাত্রলীগের ওই নেতাকে ‘দালাল’ সম্বোধন করে তিনি মঞ্চে কেন তা জানতে চান। তখন সারজিস আলম চেয়ার থেকে উঠে এসে ওমর ফারুককে বলেন, ‘আপনার কথা পরে শুনব। আপনি সভার পরে কথা বলেন।’

ওমর ফারুক বলেন, ‘আমরা এখানকার স্টেকহোল্ডার। এখানে এনসিপির প্রগ্রাম, ছাত্রলীগের দালাল কেন এ সভায়? জামায়াত কেন?’ তার প্রশ্নের জবাবে সারজিস বলেন, ‘জামায়াতের কেউ কি এনসিপি করতে পারবে না?

পরে সারজিস আলম বৈষম্যবিরোধী নেতা ওমর ফারুককে হলরুমের এক কোনায় নিয়ে যান। সেখানে তাদের মধ্যে কথাবার্তা হয়।
 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »