শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

বাংলাদেশের আরএমজি খাতকে পরিবেশবান্ধবে রূপান্তরে চীনের সহযোগিতার অঙ্গীকার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতকে পরিবেশবান্ধবে রূপান্তরে চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত চীন-বাংলাদেশ আন্তর্জাতিক গ্রিন টেক্সটাইল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “শিল্প ও ব্যবসায়িক অংশীদারদের সহায়তায় দুই দেশের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ও লাভজনক বাজার তৈরি করা সম্ভব।”

তিনি আরও জানান, বাংলাদেশ ও চীনের সমন্বিত উদ্যোগ থাকলে ২০২৮ সালের মধ্যে বাংলাদেশের আরএমজি সেক্টরকে শতভাগ পরিবেশবান্ধব করা সম্ভব।

এই প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন টেক্সটাইল কোম্পানি, শিল্পমালিক, বিনিয়োগকারী ও প্রযুক্তিবিদরা অংশ নিচ্ছেন। তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

আয়োজন স্থান: ঢাকা

সময়কাল: ২৩–২৫ অক্টোবর

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »