শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

যুক্তরাষ্ট্রের আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া জানান, বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, ও মাঠ পর্যায়ের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠু পরিচালনা নিয়ে কথা বলেছি। কমিশনের আচরণে কিছু অসন্তুষ্টি থাকলেও আলোচনা ও সহযোগিতার মাধ্যমে বিষয়গুলো সমাধান সম্ভব বলে আমরা আশাবাদী।”

এ সময় এনসিপি নেতারা নির্বাচনী প্রতীক ইস্যু নিয়েও অসন্তোষ প্রকাশ করেন, তবে আইআরআই প্রতিনিধিদলকে জানান যে, বিষয়টি ইসি’র সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »