শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

জামায়াত আমিরের বিস্ফোরক অভিযোগ! ফ্যাসিস্ট সরকারের নির্দেশে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার “গোপন মিশনে” সেনাবাহিনীর কিছু কর্মকর্তা জড়িত ছিলেন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার এজেন্ডা বাস্তবায়নে সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা অন্ধভাবে সহযোগিতা করেছেন। তাঁর মতে, এই ব্যক্তিদের কারণেই দেশে গুম ও খুনের এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।

রোববার (১২ অক্টোবর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে জনগণ গর্বিত থাকতে চায়, কিন্তু দুঃখজনকভাবে এই বাহিনীর কিছু সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “জনগণের প্রত্যাশা—এমন অপরাধে জড়িত কেউই যেন রেহাই না পায়, তাদের বিচারের আওতায় আনাই হবে ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ।”

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »