শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

ইসরায়েলের কঠোর অবস্থান: বন্দি বিনিময় চুক্তিতে নেই ‘ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা’

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবরুদ্ধ গাজা উপত্যকায় সম্ভাব্য যুদ্ধবিরতির অংশ হিসেবে বন্দি বিনিময়ের প্রস্তাবে উভয় পক্ষ প্রাথমিকভাবে সম্মত হয়েছে। তবে এই প্রস্তাবে একজন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে দখলদার ইসরায়েল। তিনি হলেন মারওয়ান বারঘুতি, যাকে অনেকে ‘ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা’ বলে অভিহিত করেন।

২৩ বছর ধরে ইসরায়েলের কারাগারে বন্দি বারঘুতিকে মুক্তির তালিকায় না রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান বলেন,

“আমি এই মুহূর্তে নিশ্চিতভাবে বলতে পারি, মারওয়ান বারঘুতিকে এই বন্দি বিনিময়ের অংশ করা হবে না।”

চুক্তি অনুযায়ী, গাজায় বন্দি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে এক হাজার ৭০০ জন পুরুষ, বাকিরা নারী ও শিশু।

মারওয়ান বারঘুতি ১৯৫৯ সালে পশ্চিম তীরের রামাল্লার কোবারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ফিলিস্তিনি রাজনীতির অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় নেতা। ফাতাহ আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা বারঘুতি ২০০০–২০০৫ সালের দ্বিতীয় ইন্তিফাদায় নেতৃত্ব দিয়েছিলেন।

২০০২ সালে ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করে, এবং ২০০৪ সালে পাঁচটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »