শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসী গ্রেপ্তার
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ। দেশটির ইপুহ রাজ্যের অভিবাসন বিভাগ শুক্রবার মানজুং-এর ব্যবসায়িক প্রাঙ্গণ এবং আবাসিক এলাকায় অপস সাপু (অপারেশন ক্লিন) নামে অভিযান চালিয়ে সেলেরা, কুটিপ এবং বেলাঞ্জা থেকে ৯০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামা ও দ্যা সান ডেইলী অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, শুক্রবার স্থানিয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হওয়া ছয় ঘন্টার অভিযানে, ৬২ জন পুরুষ, ২৩ জন মহিলা এবং পাঁচ শিশু রয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ইন্দোনেশিয়ার ৬৬ , বাংলাদেশের ১৪, মিয়ানমারের ৫, নেপাল ও ভারতের দুজন করে এবং পাকিস্তানের একজন। যাদের বয়স এক থেকে ৫০ বছরের মধ্যে।

রাজ্যের অভিবাসন বিভাগ এর পরিচালক হাপদজান হুসাইনি সোমবার এক বিবৃতিতে বলেছেন, কাজের পারমিট ও পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কারনে এবং বৈধ কাগজ পত্র না থাকায়
অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ১৫ (১)(সি) এবং ৬ (১) (সি), ব্যক্তি পাচার বিরোধী এবং অভিবাসী আইন ২০০৭ এবং পাসপোর্ট আইন ১৯৬৬-এর ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
হাপদজান হুসাইনি বলেছেন,অভিবাস বিভাগ আবাসিক এবং বাণিজ্যিক জায়গার মালিকদের তদন্ত করা হবে। যারা অবৈধ বিদেশীদের থাকার অনুমতি দিয়েছে। এ ছাড়া যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অবৈধ অভিবসীদের তথ্য শেয়ার করতে স্থানীয় জনসাধারকে অনুরোধ জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »