শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

ইরানি ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন: ইরাকি আকাশসীমা ব্যবহারের নিন্দা জানালেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৫ জুন, ২০২৫

তেহরান, ১৫ জুন – ইরানি ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন: ইরাকি আকাশসীমা ব্যবহারের নিন্দা জানালেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সম্প্রতি ইরাকি আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল কর্তৃক ইরানের ভূখণ্ডে চালানো সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে উল্লেখ করেন।

রবিবার ইরাকের প্রধানমন্ত্রী মুহাম্মদ শায়া আল-সুদানি-এর সঙ্গে এক ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরাককে তার সীমান্ত এবং আকাশসীমা আরও সুরক্ষিত করার আহ্বান জানান, যাতে বিদেশি শক্তি তা অপব্যবহার করতে না পারে।

“আমরা জোর দিয়ে বলছি, ইরাকি সরকারকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে এবং তাদের সীমান্ত ও আকাশসীমা আরও কঠোরভাবে রক্ষা করতে হবে, যেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইরাকি ভূখণ্ড ব্যবহার না করা যায়,” বলেন পেজেশকিয়ান।

তিনি আরও বলেন, ইরান এই সংঘাত শুরু করেনি, তবে যদি ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকে, তবে আরও কড়া ও যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়া তাদের জন্য অপেক্ষা করছে।

“আমরা যুদ্ধ শুরু করিনি, তবে আমরা দৃঢ়ভাবে প্রতিউত্তর দিয়েছি। আগ্রাসন চলতে থাকলে, আরও বিধ্বংসী জবাব দেওয়া হবে,” হুঁশিয়ারি দেন তিনি।

পেজেশকিয়ান আরও বলেন, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া থেকে শুরু করে ইরান— পুরো মুসলিম অঞ্চলজুড়ে ইসরায়েলের দীর্ঘদিনের আগ্রাসনের ইতিহাস রয়েছে। তিনি ইসলামী বিশ্বের প্রতি আহ্বান জানান এই আগ্রাসন রুখে দিতে একতাবদ্ধ অবস্থান নিতে।

“যদি এই দুষ্ট নীতি ইসলামি উম্মাহর সম্মিলিত ও শক্তিশালী ইচ্ছার মাধ্যমে বন্ধ না করা হয়, তবে অবশ্যম্ভাবীভাবে অঞ্চলটির অন্যান্য দেশও শিগগিরই ইসরায়েলি আগ্রাসনের শিকার হবে।”

তিনি জোর দিয়ে বলেন, মুসলিম দেশগুলোর দায়িত্ব ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সব পর্যায়ে কঠোর ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা।

ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাল ইরাক, ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন

ফোনালাপে ইরাকি প্রধানমন্ত্রী মুহাম্মদ শায়া আল-সুদানি ইরানের পাশে থাকার আশ্বাস দেন এবং ইসরায়েলি আগ্রাসনকে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেন।

“ইরানের পাল্টা অভিযানের নাম ছিল ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি (Operation True Promise III)’। এটি কেবল ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বৈধ অধিকার নয়, বরং একটি চূড়ান্ত ও ধ্বংসাত্মক জবাব ছিল সেই দখলদার ও অপরাধী শাসনের বিরুদ্ধে, যার ভিত্তি গড়ে উঠেছে অন্য জাতির অধিকার লঙ্ঘনের ওপর,” বলেন সুদানি।

তিনি জানান, ইসরায়েল ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালানোর ঘটনায় বাগদাদ সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে এবং এ নিয়ে রাজনৈতিক, কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী সুদানি বলেন, ইরাক ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে সীমান্ত ও আকাশসীমা রক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেবে।

“ইরাক এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি রোধে এবং নিজ সীমান্ত ও আকাশসীমার ওপর নিয়ন্ত্রণ জোরদারে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করবে,” বলেন তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »