শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

ইসরায়েলে একের এক রকেট ছুড়ল ফিলিস্তিনি যোদ্ধারা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি, ছবি: সংগৃহীত
হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি, ছবি: সংগৃহীত

গাজা থেকে প্রায় ১০টি রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এসব রকেটের হামলায় ইসরায়েলের আশকেলন এবং গ্যান ইয়াভনে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিনজন সামান্য আহত হয়েছেন। খবর আল জাজিরা

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মধ্য গাজার দেইর আল বালাহ থেকে রোববার (৬ এপ্রিল) অন্তত ৫ থেকে ১০টি রকেট ছোড়া হয়েছে। যেগুলো তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি রকেটের মধ্যে একটি রকেট আটকানো সম্ভব হয়নি। এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছে।

বর্তমানে ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। এতে সেখানকার পরিস্থিতি ‘দমবন্ধকর’ হয়ে পড়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »