শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

দুই নভোচারীর ওভারটাইমের অর্থ দিতে চান ট্রাম্প

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে নিজের পকেট থেকে ওভারটাইমের অর্থ পরিশোধ করতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২১ মার্চ) ওয়াশিংটনে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন। খবর এনডিটিভি

গত বছরের জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে ছিলেন নিতা ও বুচ। আট দিনের মহাকাশ মিশনে সেখানে গিয়েছিলেন তারা। কিন্তু বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে ত্রুটির কারণে তারা সেখানে আটকে পড়েন। প্রায় ৯ মাস পর তারা নিরাপদে পৃথিবীতে ফিরেন।

বাংলাদেশ সময় গত মঙ্গলবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে ৫০ মাইল দূরে সমুদ্রে অবতরণ করে নভোচারী সুনিতা ও বুচকে বহনকারী ক্যাপসুল। তারা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী।

মহাকাশে অতিরিক্ত সময় কাজ করার জন্য তারা ওভারটাইম পাবেন কিনা ট্রাম্পের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে কেউ আমাকে আগে বলেনি। যদি আমাকে করতেই হয়, আমি নিজের পকেট থেকেই তা দেব।’

ফক্স নিউজের সাংবাদিক ট্রাম্পকে জানান, মহাকাশে প্রতিদিনের জন্য ৫ ডলার করে ওভারটাইম দেওয়া হয়। সুনিতা ও বুচকে আট দিনের মিশনে গিয়ে ২৮৬ দিন মহাকাশে কাটাতে হয়েছে। সেই হিসাবে, তারা অতিরিক্ত ১ হাজার ৪৩০ ডলার পাবেন।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘শুধু এটুকুই? তারা যেই পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন, সেই তুলনায় এটা কিছুই নয়।’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »