শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

ইয়েমেনে ফের মার্কিন বিমান হামলা ১৬ হুতি সদস্য নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ইয়েমেনে ফের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ১৬ হুতি সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) গভীর রাতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে গোষ্ঠীটি।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু বলেছে, বুধবার রাতে ইয়েমেনের হুতি গোষ্ঠী ঘোষণা করেছে, মার্কিন বিমান হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছেন। তবে হামলার সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে, রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাতজন নারী এবং দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল। হুতি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভির তথ্য অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়েছিল।

এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হুতিদের বিরুদ্ধে “বড় আক্রমণ” চালানোর নির্দেশ দেন। হুতিদের প্রতিবেদন অনুসারে, তখন থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত, আনাদোলু ইয়েমেনে কয়েক ডজন মার্কিন বিমান হামলা রেকর্ড করেছে। এসব হামলার ফলে ৫৩ জন নিহত এবং ১০৭ জন আহত হয়েছেন বলেও জানানো হয়। হতাহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে।

এদিকে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে হুতিদের বিরুদ্ধে “২৪/৭ অভিযান” চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে তাদের সর্বশেষ হামলার বিষয়টি নিশ্চিত করেনি সেন্টকম।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »