শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

পাকিস্তানে সহিংসতায় ৩ দিনে নিহত ৮২ আহত ১৫৬ জন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তিন দিনের রক্তক্ষয়ী জাতিগত সহিংসতায় কমপক্ষে ৮২ জন নিহত এবং আরো ১৫৬ জন আহত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দেশটির স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে ১৬ জন সুন্নি আর ৬৬ জন শিয়া সম্প্রদায়ভুক্ত।

পাকিস্তান একটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ। তবে আফগানিস্তানের সীমান্তবর্তী কুররাম জেলায় প্রচুর শিয়া সম্প্রদায়ের লোক রয়েছে। জেলাটিতে উভয় সম্প্রদায়ের মধ্যে কয়েক দশক ধরে সংঘর্ষ চলছে।

বৃহস্পতিবার পুলিশ পাহারা মধ্যেও শিয়াদের দুটি পৃথক গাড়ি বহরে অতর্কিত হামলা চালানো হলে সর্বশেষ এ সহিংসতা শুরু হয়। এ ঘটনায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়।

প্রাদেশিক আইনমন্ত্রী আফতাব আলম আফ্রিদি রোববার বলেছেন, ‘আজকে আমাদের অগ্রাধিকার হল উভয় পক্ষের মধ্যে এই বিরোধের মীমাংসা করে সহিংসা বন্ধ করা। এটা হলে আমরা অন্য সমস্যাগুলো সমাধান করতে করতে পারব।’

সূত্র : বাসস

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »