শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

বাংলাদেশে ‘বোমা আরমান’ গ্রেফতার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের রাজ হত্যাকাণ্ডসহ ছয় মামলার আসামি মো. আরমান ওরফে বোমা আরমানকে (৪২) গ্রেপ্তর করেছে র‍্যাব।
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের রাজ হত্যাকাণ্ডসহ ছয় মামলার আসামি মো. আরমান ওরফে বোমা আরমানকে (৪২) গ্রেপ্তর করেছে র‍্যাব।

রাজধানীর মোহাম্মদপুর থেকে হত্যা মামলার আসামি মো: আরমান ওরফে বোমা আরমানকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শিহাব করিম।

তিনি জানান, ১ নভেম্বর জেনেভা ক্যাম্পে মাদক বিক্রি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে রাজ নামে একজন নিহত হন। এ মামলার প্রধান আসামি বোমা আরমান। এছাড়া তার বিরুদ্ধে আরো পাঁচটি মামলা রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ১ নভেম্বর মাদক বিক্রিকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় বোমা আরমান গ্রুপের ছোড়া বোমায় রাস্তায় চলাচলরত রাজসহ আরো ১০ থেকে ১২ জন মানুষ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রাজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত রাজের খালাতো বোন মোহাম্মদপুর থানায় আসামির নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

শিহাব করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র : ইউএনবি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »