শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

ইসরায়েলকে লক্ষ্য করে ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান। ইসরায়েলের আর্মি রেডিও এ তথ্য জানিয়েছে। এ হামলাকে আইনগতভাবে বৈধ প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে ইরানের জাতিসংঘ মিশন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ইরানের জাতিসংঘ মিশন জানায়, ইসরায়েল যদি এ হামলার পাল্টা প্রতিক্রিয়া চালায় তাহলে আরও কঠিন জবাব দেয়া হবে।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দেশটির এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো বিমান উড্ডয়ন করেনি।

রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ইরানের হামলার পর জর্ডান তাদের আকাশসীমা সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে। এছাড়া ইরাক তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, বেন গুরিন বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। কোনো বিমান উড্ডয়ন এবং অবতরণ করছে না।

অন্যদিকে বৈরুতেও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে রয়টার্সের প্রত্যক্ষদর্শী জানিয়েছে।

ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এছাড়া সাইরেন শোনা যায় জেরুজালেমেও।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছে, সব ইসরায়েলি বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »