শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশীদের হত্যার বন্ধ করার আহ্বান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশীদের হত্যার নিন্দা জানিয়ে এটিকে নিষ্ঠুরতা আখ্যায়িত করেছেন। হত্যা কোনো সমাধান নয় উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

ঢাকায় তার সরকারি বাসভবনে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে মতপার্থক্য নিরসনের চেষ্টা করবে। কারণ এটি বছরের পর বছর বিলম্বিত করা কোনো দেশের জন্যই লক্ষ্য পূরণ করে না।

সীমান্ত হত্যার বিতর্কিত ইস্যু নিয়ে ড. ইউনূস এর নিন্দা জানিয়ে বলেন, হত্যা কোনো সমাধান নয়।

তিনি বলেন, ‘কাউকে হত্যা করা কোনো সমাধান নয়, কারণ এটি মোকাবিলা করার আইনি উপায় রয়েছে। এটি পরিচালনা করার জন্য একটি স্থল প্রক্রিয়া এবং আইনি পদ্ধতি থাকতে হবে। এটা একতরফা ব্যাপার। দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না। যারা গুলি করে হত্যা করছে তারা শুধুই নির্লজ্জ। এটা উদাসীনতা। এটা বন্ধ করতে হবে।’

 

অন্তর্বর্তীকালীন সরকার তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন সরকার তা অনুসরণ করবে।

তিনি পিটিআইকে বলেন, ‘ধাক্কা একটি বড় শব্দ; আমি তা বলছি না। আমরা তা অনুসরণ করব। কিন্তু আমাদের একসাথে বসে এর সমাধান করতে হবে।’

তিনি বলেন, ‘এটা নতুন কোনো ইস্যু নয়, অনেক পুরনো ইস্যু। এ বিষয়ে আমরা একাধিকবার কথা বলেছি। পাকিস্তান শাসনামলে এ নিয়ে আলোচনা শুরু হয়। আমরা সবাই যখন চেয়েছিলাম এই চুক্তি চূড়ান্ত হোক, তখন ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাতে রাজি ছিল না। আমাদের এর সমাধান করতে হবে।’

সূত্র : ইউএনবি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »