শিরোনাম :
‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে প্রস্তুত – প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
ড. মুহাম্মদ ইউনূস ও শাহবাজ শরিফ - সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূস ও শাহবাজ শরিফ - সংগৃহীত

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে প্রস্তুত বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় তারা ফোনালাপে পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

কথোপকথনে দুই নেতা একমত হন, বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

শুক্রবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এ কথা জানায় রেডিও পাকিস্তান। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতেও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়।

শাহবাজ শরিফ বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে দ্বি-পক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন।

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন উল্লেখ করে শাহবাজ শরিফ বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করার জন্য গভীর ইচ্ছা প্রকাশ করেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »