শিরোনাম :
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ও আদালতের আদেশের ওপর নির্ভর করছে চাকরিচ্যুতদের ভাগ্য ছাত্রলীগ-ছাত্রদল যারাই আসুক, এনসিপিতে পদবি হবে ‘সংগঠক’: নাহিদ জ্বালানি তেলের ২০-২৩ শতাংশ আসে হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির ট্রাফিক নিয়ন্ত্রণ করবে ইরান : নিরাপত্তা পরিষদ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যই মূল চাবিকাঠি : উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি গাজীপুরে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির–২০২৬” সম্পন্ন হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে: ইরানি গানবোটের গুলিবর্ষণ, আবারও কঠোর নিয়ন্ত্রণ জারি মালয়েশিয়ায় বিদেশিদের রাজনৈতিক কর্মকাণ্ড: আইনে কঠোর নিষেধাজ্ঞা, লঙ্ঘনে শাস্তির বিধান হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা

মালয়েশিয়া সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশী বাবা ও ছেলে নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

মালয়েশিয়ার পাহাং রাজ্যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী প্রবাসী বাংলাদেশী মোহাম্মদ আদম ও তার ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ (৯) নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাজ্যের পুলিশ কর্মকর্তা।

স্থানীয় পুলিশ প্রধান জুকরি মুহাম্মদ জানান,বাংলাদেশি মোহাম্মদ আদম তার ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহকে নিয়ে মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। পথে একটি গর্ত এড়ানোর চেষ্টা করলে বিপরীত লেন দিয়ে আসা অপর একটি গাড়ির সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হন।

এদিকে, ওই গাড়িতে থাকা ৪১ বছর বয়সী এক নারী ও তার পাঁচ বছরের ছেলেও আহত হন।

জুকরি বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য জেরানতুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তের সুবিধার্থে পুলিশ গাড়িচালকের একটি বিবৃতি রেকর্ড করবে।

দেশটির সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১-(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলেও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »