শিরোনাম :
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ

ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবিরের কিছু তথ্য হ্যাকিংয়ের কবলে ইরানকে দায়ী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবিরের কিছু তথ্য হ্যাকিংয়ের কবলে পড়েছে। আর এ জন্য ইরানকে দায়ী করা হয়েছে। যদিও ইরানকে দায়ী করার পেছনে সরাসরি কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়নি।

ট্রাম্পের প্রচারশিবিরের এমন অভিযোগের আগেই মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ–সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, বেনামি একটি উৎস থেকে গত জুলাই হতে তারা ই–মেইল পেতে শুরু করে। যাতে ট্রাম্পের প্রচারশিবিরের কর্মকাণ্ডের অভ্যন্তরীণ ও প্রকৃত কিছু তথ্য ছিল। ই-মেইলে ট্রাম্পের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্সের ‘সম্ভাব্য দুর্বলতা’ নিয়েও তথ্য ছিল বলে জানিয়েছে পলিটিকো।

রয়টার্সের পক্ষ থেকে ট্রাম্প শিবিরের অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় ও তাদের উদ্দেশ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘ। তবে জাতিসংঘে ইরানের মিশন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয়। কখনোই এতে হস্তক্ষেপ করে না ইরান।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইরানের সম্পর্ক আগে থেকেই উত্তেজনাকর। ২০২০ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট, তখন ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করে ওয়াশিংটন। ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেন ট্রাম্প।

 

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »