শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

‘শেষ মুহূর্তে বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন হাসিনা, অনুমতি দেয়নি সেনা’

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
শেষ মুহূর্তে বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন হাসিনা, অনুমতি দেয়নি সেনা - ছবি : হিন্দুস্তান টাইমস
শেষ মুহূর্তে বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন হাসিনা, অনুমতি দেয়নি সেনা - ছবি : হিন্দুস্তান টাইমস

শেষ মুহূর্তে বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন হাসিনা, অনুমতি দেয়নি সেনাবাহিনী। আন্তর্জাতিক এক প্রতিবদনে এমনটি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ চাপের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ থেকে পালতে বাধ্য হন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে করেই আগরতলায় পৌঁছে যান।

এদিকে বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী, দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশে শেষ একটি বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা। তবে সেনাবাহিনী নাকি সেই বার্তা রেকর্ড করতে দেয়নি। পরে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে আগরতলার উদ্দেশে উড়ে যায় হেলিকপ্টার।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। যাদের যাদের হত্যা করা হয়েছে, তাদের বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। সেইসঙ্গে সেনাবাহিনীর উপরে আস্থা রাখার আর্জি জানিয়েছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »