শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে ইমিগ্রশনের অভিযান ৬৭ বাংলাদেশী সহ আটক ২৭২ বিদেশী নাগরিক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে ইমিগ্রশনের অভিযান ৬৭ বাংলাদেশী সহ আটক ২৭২ বিদেশী নাগরিক
মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে ইমিগ্রশনের অভিযান ৬৭ বাংলাদেশী সহ আটক ২৭২ বিদেশী নাগরিক

১লা জুলাই থেকে ১১ জুলাই বৃহস্পতিবার পৰ্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে ইমিগ্রশনের অভিযান ৬৭ বাংলাদেশী সহ আটক ২৭২ বিদেশী নাগরিক।

এছাড়া সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়া এক্সপ্রেসওয়ে এলাকার একটি পেট্রোল স্টেশনের পাশে কার কারওয়াশে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারকৃত সকলের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

 

বৃহস্পতিবার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রুসলীন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার থেকে মোট ১৭ জন অফিসারের সমন্বয়ে একটি অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে কারওয়াশে কর্মরত অভিবাসীদের কাগজপত্র পরীক্ষা করেন তারা। এসময় গ্রেফতারকৃত সবাই বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।

গ্রেফতারকৃতদের মালয়েশিয়ান ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এর অধীনে দেশটিতে প্রবেশের জন্য বৈধ পাসপোর্ট বা নথি নেই। তারা ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) লঙ্ঘন করেছে অর্থাৎ পাসপোর্টের শর্ত ভঙ্গ করেছে।

উল্লেখ্য, যারা অবৈধভাবে মালয়েশিয়া অবস্থান করবে এবং ভ্রমণ ভিসার অপব্যবহার করবে , তাদের বিষয় অভিবাসন পুলিশ কোনো আপোস করা হবেনা এবং অবৈধ অভিবাসীকে নিয়োগ ও সুরক্ষা দেয় এমন এমন নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক রুসলীন জুসোহ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »