শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলায়েজি দ্বীপে ভূমিধসে ১২ জনের প্রাণহানি ১৯ জনেরও বেশি নিখোঁজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৮ জুলাই, ২০২৪
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জনের প্রাণহানি - ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জনের প্রাণহানি - ছবি : সংগৃহীত

প্রবল বৃষ্টিপাতের পর শনিবার গভীর রাতে গোরোন্তালো প্রদেশের বোন বোলাঙ্গো জেলার একটি প্রত্যন্ত গ্রামে ভূমিধসে ১২ জন প্রাণ হারায় এবং বেশকিছু লোক নিখোঁজ হয়।

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলায়েজি দ্বীপে একটি অবৈধ স্বর্ণ খনির কাছে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১২ জনের প্রাণহানি এবং ১৯ জনেরও বেশি নিখোঁজ রয়েছে।

সোমবার এক কর্মকর্তা এ কথা জানান।

স্থানীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার প্রধান হেরিয়ান্তো বলেন, যে আটজন মারা গেছে তাদের সরিয়ে নেয়া হয়েছে। পাঁচজন আহত হয়েছে। এছাড়া আরো যে চারজন প্রাণ হারিয়েছে তাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ রয়েছে ১৯ জন।

এদিকে ভূমিধসে কয়েকটি সেতু ধসে পড়ায় উদ্ধারকারী দলকে হেঁটে দুর্যোগ প্রবণ এলাকায় যেতে হচ্ছে।
উদ্ধারকারী দলে পুলিশ ও সেনাসদস্যসহ ১৮০ জন কাজ করছে।

ইন্দোনেশিয়ায় সাধারণত নভেম্বর থেকে এপ্রিলে প্রবল বর্ষণ ও ভূমিধস হয়। জুলাইয়ে শুষ্ক আবহাওয়া থাকে। এ সময়ে ভারী বৃষ্টিপাত খুবই ব্যতিক্রম।
সূত্র : বাসস

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »