শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

যুক্তরাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে দল লেবার পার্টি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
লেবার পার্টির নেতা ৬১ বছর বয়সী কিয়ার স্টারমার
লেবার পার্টির নেতা ৬১ বছর বয়সী কিয়ার স্টারমার

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে যুক্তরাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিরোধী দল লেবার পার্টি। বুথ ফেরত জরিপের আভাসে এমনটি জানানো হয়েছে। সেক্ষেত্রে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন দলটির নেতা ৬১ বছর বয়সী কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের এই নেতা গত ২৫ জুন প্রভাবশালী দৈ‌নিক ‘ডেইলি সা‌ন’ আ‌য়োজিত এক‌টি বিতর্ক অনুষ্ঠা‌নে বাংলাদেশিদের নিয়ে অযাচিত মন্তব্য করেছেন।

সেইদিনের অনুষ্ঠানে স্টারমার বলেন, ‘ক্ষমতায় এলে বাংলা‌দেশের মতো দেশগুলো থেকে আসা যাদের বৈধ কাগজপত্র নেই, তা‌দের নিজ দে‌শে ফেরত পাঠা‌নো হ‌বে।’

তবে পরবর্তী সময়ে নিজ দলের প্রতিনিধি ও নেতাদের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়ার পরই ক্ষমা ও ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছিলেন স্টারমার। যেখানে তিনি ব্রিটেনের অর্থনীতি ও সংস্কৃতিতে বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের কথা স্বীকার করেন এবং এ অবদানের জন্য দেশটিতে থাকা বাংলাদেশ কমিউনিটির প্রতি শ্রদ্ধা জানান।

এদিকে বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইপসোসের করা কেন্দ্রফেরত জরিপের ফলে দেখা যাচ্ছে, লেবার পার্টি ৪১০টি আসনে জয় পেতে চলেছে। গতকাল যুক্তরাজ্যের পার্লামেন্টের ৬৫০টি আসনে ভোট হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হবে। জরিপে বলা হয়েছে, এই সংখ্যা ছাড়িয়ে বিপুল জয়ের পথে লেবার পার্টি।

এ ছাড়া জরিপে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি ১৩১টি আসনে জয় পেতে পারে। ৬১টি আসনে জয়ী হয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আর অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে রিফর্ম ইউকে ১৩টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ১০টি এবং স্বতন্ত্র প্রার্থীসহ অন্য দলের ২৫টি আসনে জয়ের আভাস দেওয়া হয়েছে।

এবার যুক্তরাজ্যজুড়ে ৪০ হাজার ভোট কেন্দ্রে ভোটারেরা ভোট দেন। মোট ভোটারের সংখ্যা ছিল ৪ কোটি ৬০ লাখ। সেইসঙ্গে নিবন্ধিত ৯৮টি রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীসহ রেকর্ড ৪ হাজার ৫২৫ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিয়েছেন।

এদিকে জরিপের ফল আসতেই দেশের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্টারমার।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »