শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

২৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন ছয়জনের আবেদন অনুমোদন করেছে গার্ডিয়ান কাউন্সিল৷

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪
অনুমোদন পাওয়া ছয়জনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মোহাম্মদ বাঘার কালিবাফ৷
অনুমোদন পাওয়া ছয়জনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মোহাম্মদ বাঘার কালিবাফ৷

২৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সেখানে প্রার্থী হতে ৮০ জন আবেদন করেছিলেন৷ এর মধ্যে ছয়জনের আবেদন অনুমোদন করেছে গার্ডিয়ান কাউন্সিল৷

হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট এব্রাহিম রাইসির মৃত্যুর কারণে দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷

অনুমোদন পাওয়া ছয় প্রার্থীর মধ্যে পাঁচজন কট্টরপন্থি বলে বিবেচিত৷ অন্যজন সংস্কারপন্থি৷

চার নারী প্রেসিডেন্ট হতে আবেদন করেছিলেন৷ তবে কারও আবেদন অনুমোদন করা হয়নি৷ ১৯৭৯ সালের ইসলামি বিদ্রোহের পর থেকে এমনটা হয়ে আসছে৷

সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে৷ ২০১৭ ও ২০২১ সালেও প্রার্থী হতে চেয়েছিলেন তিনি৷ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন আহমেদিনেজাদ৷

সংসদের সাবেক স্পিকার মধ্যপন্থি নেতা আলি লারিজানি ও রেভ্যুলুশনারি গার্ডসের সাবেক কমান্ডার ভাহিদ হাঘানিয়ানের প্রার্থিতাও অনুমোদন পায়নি৷

২০০৫ ও ২০১৩ সালেও তিনি প্রার্থী হতে চেয়েছিলেন৷

সংস্কারপন্থি একমাত্র প্রার্থী হলেন মাসুদ পেজেশকিয়ান৷ তিনি তাবরিজ আসনের সাংসদ৷

বাকি চার প্রার্থী হলেন সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জলিল,ফাইন্ডেশন অফ মার্টায়ার্স অ্যান্ড ভেটেরানস অ্যাফেয়ার্সের অতিরক্ষণশীল চেয়ারম্যান আমির-হোসেইন ঘাজিজাদেহ হাশেমি, সাবেক স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী ইসলামি পণ্ডিত মোস্তফা পুরমোহাম্মদি এবং তেহরানের বর্তমান মেয়র আলিরেজা জাকানি৷

গার্ডিয়ান কাউন্সিল কী

১২ জন ইসলামি পণ্ডিত ও বিচারকের সমন্বয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিলের একটি কাজ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের যোগ্যতা যাচাই করা৷

গার্ডিয়ান কাউন্সিলের ১২ জনের মধ্যে ছয়জনকে নির্বাচন করে সংসদ৷ বাকি ছয়জনকে নিয়োগ দেন সুপ্রিম নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই৷ ফলে ইরানে চালু থাকা ব্যবস্থার প্রতি সমর্থন প্রকাশ করা প্রার্থীদের মধ্য থেকেই একজনকে বেছে নিতে হয় ভোটারদের৷

রাজনৈতিক ব্যবস্থায় গার্ডিয়ান কাউন্সিলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় অতীতে এই কাউন্সিলকে অগণতান্ত্রিক বলে সমালোচনা করা হয়েছে৷

জেডএইচ/কেএম (এপি, এএফপি, ডিপিএ)

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »