গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী ও গণ মানুষের নেতা আ হ ম মুস্তফা কামাল – এর মালয়েশিয়ায় শুভাগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্টান করেছে মালয়েশিয়া আওয়ামীলীগ।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি হোটেলে সংবর্ধনা ও আলোচনা সভায় মোঃ ওয়াহিদুর রহমান অহিদ ও সাখাওয়াত হক জোসেফ এর সঞ্চালনায় আলহাজ্ব মকবুকল হোসেন সভাপিতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত মালয়েশিয়া আওয়ামী লীগের নেতাকর্মী সহ প্রবাসীরা অভিযোগ করে বলেন, যথাসময়ে পাসপোর্ট হাতে না পেয়ে অবৈধ হয়ে যাচ্ছেন প্রবাসীরা। কোনো প্রবাসী মালয়েশিয়ায় মারা গেলে তার লাশ স্বজনদের কাছে ফেরত পাঠাতে দূতাবাসে বরাদ্দ না থাকায় প্রবাসীদের কাছে ভিক্ষা করে টাকা সংগ্রহ করে লাশ দেশে পাঠাতে হয়। দূতাবাসে গেলে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা প্রবাসী বাংলাদেশীদের সাথে দুর্ব্যবহার করেন। দূতাবাসের সেবা পেতে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হয় এমন অভিযোগ বরাবর বিদ্যমান। বিষয় গুলো হাইকমিশনার গোমালসারবারকে অবহিত করার পরেও কোনো সমাধান পাচ্ছেনা প্রবাসীরা কর্মীরা ।
মালয়েশিয়া আওয়ামীলীগ নেতাকর্মী ও নিরীহ প্রবাসীদের আবেগ তাড়িত অভিযোগ এবং ভোগান্তির কথা শুনে সে গুলো সমাধানের আশ্বাস দিয়ে অর্থমন্ত্রীর আ হ ম মুস্তফা কামাল তার বক্তব্যে বলেন , মালয়েশিয়াতে একটা কমিউনিটি মসজিদ নির্মাণের ব্যবস্থা করা হবে এবং প্রবাসীদের উনিভার্সেল পেনশন দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও প্রণোদনা ২.৫% থেকে বাড়ানোর প্রক্রিয়া চলছে।
এসব অভিযোগ শোনার পর অর্থমন্ত্রী বলেন, পাসপোর্ট আপনাদের অধিকার। এটা আপনারা পাবেন। এর জন্য কাউকে ঘুষ দেবেন না। ঘুষদাতা ও গ্রহীতা দু’জনই জাহান্নামী। আপনারা কেউ ঘুষ দিবেন না ও নিবেনও না ।
এছাড়াও বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের উপদেষ্টা ডা এ.টি.এম ইমদাদুল হক , রফিকুল হোসেন , সিনিয়র সহ সভাপতি দাতো শ্রী মোঃ কামরুজ্জামান কামাল,সহ সভাপতি রাশেদ বাদল,দাতো শ্রী জালাল উদ্দিন সেলিম , নূর মোহাম্মদ ভূয়া, মালয়েশিয়া শ্রমিকলীগের সভাপতি মো: নাজমুল ইসলাম সহ মালয়েশিয়া আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ শত শত প্রবাসী উপস্থিত ছিলেন।