শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয়ার আহ্বান জাতিসংঘের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সব সদস্যরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের এক সপ্তাহ পর সোমবার (৩ জুন) এই আহ্বান জানাল জাতিসংঘের বিশেষজ্ঞ দলটি। খবর রয়টার্স।

জাতিসংঘের ফিলিস্তিন অঞ্চলের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা অ্যালবানিজও রয়েছেন জাতিসংঘের এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটিতে।

এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেছেন, গত দশকের পর দশক ধরে ফিলিস্তিনের জনগণ তাদের মুক্তি ও স্বাধীনতার দাবিতে যে ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এই স্বীকৃতি তাকে আরও গতিশীল করবে।

বিবৃতিতে বিশেষজ্ঞরা আরও বলেছেন, ফিলিস্তিন এবং পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের পূর্বশর্ত হলো রাফায় সামরিক অভিযান বন্ধ করা এবং গাজায় শিগগিরই যুদ্ধবিরতি ঘোষণা করা; আর ফিলিস্তিন এবং ইসরায়েল গত প্রজন্মের পর প্রজন্ম ধরে যে নিরাপত্তাহীনতা, সহিংসতার মুখোমুখী হচ্ছে— তা থেকে বেরিয়ে আসার একমাত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পথ হলো দ্বিরাষ্ট্র সমাধান।

জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের এই বিবৃতি সম্পর্কে মন্তব্য চেয়ে ইসরায়েলের জাতিসংঘ মিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে সদ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের কর্মকর্তারা বলেছেন, এখন থেকে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টার মাত্রা আরও বাড়াবে এই তিন দেশ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »