শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪

ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহতদের মধ্যে ৪ জন শিশু।

রাতের আঁধারে রাজ্যটির রাজগড় জেলায় একটি ট্রাক্টর-ট্রলি উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার (৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলোদিতে রোববার রাত ৮টায় ট্রাক্টর-ট্রলি উল্টে চার শিশুসহ ১৩ জন মারা গেছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

আহতদের মধ্যে ১৩ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাথা ও বুকে ক্ষতের কারণে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ভোপালে নিয়ে যাওয়া হয়েছে বলে রাজগড় কালেক্টর হর্ষ দীক্ষিত ফোনে বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন।

এনডিটিভি বলছে, নিহতরা একটি বিয়ের অনুষ্ঠানের সদস্য যারা প্রতিবেশী রাজস্থানের মতিপুরা গ্রাম থেকে এসেছিলেন এবং এখানকার কুলামপুরে যাচ্ছিলেন বলে অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »