শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৪ মে, ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় ইসরায়েলি হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে ছোট্ট এই উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দেশও দিয়েছেন আদালত। আজ শুক্রবার (২৪ মে) দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষিতে নতুন এই নির্দেশনা দিয়েছেন জাতিসংঘের শীর্ষ আদালতের বিচারকরা। খবর রয়টার্সের।

এ নিয়ে গাজায় প্রাণহানি প্রতিরোধ এবং মানবিক দুর্ভোগ ঠেকাতে চলতি বছর তৃতীয়বারের মতো নির্দেশনা দিলেন ১৫ সদস্যের বিচারক প্যানেল। তবে আইসিজের এই আদেশ মেনে চলার আইনত বাধ্যবাধকতা থাকলেও তা প্রয়োগ করার জন্য কোনো পুলিশ ফোর্স নেই এই আদালতের।

রায় ঘোষণার সময় আদালতের সভাপতি নওয়াফ সালাম বলেছেন, গত মার্চ মাসে আদালত যে সাময়িক নির্দেশনা দিয়েছেন তা অবরুদ্ধ গাজার পরিস্থিতি পুরোপুরি মোকাবিলা করতে পারেনি। তাই নতুন আদেশ দিতে যেসব শর্ত প্রয়োজন সেগুলো পূরণ হয়েছে।

তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে রাফায় সামরিক হামলা বন্ধ করতে হবে। রাফায় ইসরায়েলি হামলার কারণে গাজাবাসীর সম্পূর্ণ বা আংশিকভাবে শারীরিক ধ্বংস ডেকে আনতে পারে। রাফায় বর্তমান মানবিক পরিস্থিতি বিপর্যয়কর বলেও মন্তব্য করেন তিনি।

গত সপ্তাহে রাফায় ইসরায়েলি হামলা বন্ধ এবং সেনা প্রত্যাহার করতে আইসিজেতে আবেদন করে দক্ষিণ আফ্রিকা। দেশটির আইনজীবীরা বলেন, ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকা নিশ্চিত করতে রাফায় ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে।

রাফা হলো মিসর সীমান্তে অবস্থিত গাজার সর্বদক্ষিণের শহর। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এই শহরে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে ১০ লাখের বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। এত মানুষ আশ্রয় গ্রহণ করলেও বারবার রাফায় স্থল অভিযানের হুমকি দিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে রাফায় ইসরায়েলি হামলা ঠেকাতে আরও ব্যবস্থা গ্রহণ করতে আইসিজের দ্বারস্থ হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

এর আগে গত ২৯ ডিসেম্বর আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। মামলার অভিযোগে দক্ষিণ আফ্রিকা বলেছে, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যামূলক। কারণ এসব কর্মকাণ্ডের লক্ষ্য হলো ফিলিস্তিনি জাতি ও গোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস।

এরপর চলতি বছরের জানুয়ারি মাসে এই মামলার শুনানিতে গাজায় গণহত্যা কনভেনশনের আওতায় পড়তে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে এবং ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে কোনো গণহত্যামূলক কাজ না করে তা নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দেন আদালত।

আইসিজেকে বিশ্ব আদালত নামেও পরিচিত। এটি জাতিসংঘের একটি দেওয়ানি আদালত। সদস্যভুক্ত এক দেশের সঙ্গে অন্য দেশের বিরোধের বিচার করে এই আদালত। তবে এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা। আইসিসি যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের বিচার করে থাকে। জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল—দুই দেশই দুই আদালতের রায় মেনে চলতে বাধ্য।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »