শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

মেক্সিকোয় বন্দুক হামলায় ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ মে, ২০২৪
মেক্সিকোয় বন্দুক হামলায় ৮ জন নিহত - সংগৃহীত
মেক্সিকোয় বন্দুক হামলায় ৮ জন নিহত - সংগৃহীত

মেক্সিকোর মোরেলোস রাজ্যে চলতি সপ্তাহের শেষ দিকে এক বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত হয়েছে। রাজ্যটি মেক্সিকো সিটির পাশে অবস্থিত। কর্তৃপক্ষ রোববার এ কথা জানিয়েছে।

জানা গেছে, পর্যটন শহর কুয়েরনাভাকা সাথে রাজধানীর সংযোগ মহাসড়কের কাছে হুইটজিলাক পৌরসভায় শনিবার এ হামলার ঘটনা ঘটে।

মোরেলোস প্রসিকিউটর দফতর জানায়, বন্দুক হামলায় ঘটনাস্থলেই চারজন এবং সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরো চারজনের মৃত্যু হয়।

মোরেলোস হচ্ছে মেক্সিকো সিটির বাসিন্দাদের জন্য একটি জনপ্রিয় অবকাশ কেন্দ্র। যদিও এ রাজ্যের সীমানা গোলযোগপূর্ণ গুয়েরেরো রাজ্যের সীমানার সাথে লাগায়ো। সেখানে বিভিন্ন মাদক চক্র সক্রিয় রয়েছে।

গত বছরের নভেম্বরে কুয়েরনাভাকায় পুলিশ ও অপরাধী চক্রের মধ্যে সশস্ত্র সংঘর্ষের ঘটনায় নয়জন নিহত হয়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সাল থেকে সারা দেশে মাদক সংক্রান্ত সংঘর্ষে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ওই সময় সরকার মাদক বিরোধী বিতর্কিত সামরিক অভিযান শুরু করে।
সূত্র : এএফপি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »