শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেলো পাকিস্তান ‘এ’ দল। স্বাগতিক শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য দেয় তারা। শুরু ও শেষের দুই ধসে অলআউট হয়ে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা ইমার্জিং দল। ৬০ রানের বড় জয়ে ফাইনালে উঠে গেছে মোহাম্মদ হ্যারিসের নেতৃত্বাধীন পাকিস্তান ইমার্জিং দল।

শুক্রবার কলম্বোর পি সারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। দুই ওপেনার ভালো রান পাননি। তবে তিনে নামা ওমার ও পাঁচে নামা হ্যারিসের ফিফটিতে ৩২২ রান তুলে ইনিংসের শেষ বলে অলআউট হয় পাকিস্তান।

ওমার ইউসুফ ৭৯ বলে ৮৮ রানের ইনিংস খেলেন। ১০টি চারের সঙ্গে একটি ছক্কার শট আসে তার ব্যাট থেকে। মোহাম্মদ হ্যারিস ৫২ রান করেন। এছাড়া মুবাশির খানের ৪২ রান, তাইয়েব তাহিরের ২৬ এবং ওয়াসিম জুনিয়রের ২৪ রান বড় সংগ্রহ পেতে ভূমিকা রেখেছে।

জবাব দিতে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা ইমার্জিং দল। পরে আভিস্কা ফার্নান্দো ও সাহান আরাচিগে ১২৮ রানের জুটি গড়েন। ওপেনার আভিস্কা ৮৫ বলে ১২টি চার ও দুই ছক্কায় ৯৭ রান করে ফিরলে ওই জুটি ভাঙে।

শ্রীলঙ্কা ৪০.১ ওভারে ২৩৭ রানে হারায় ষষ্ঠ উইকেট। সেখান থেকে ২৬২ রানে অলআউট হয়েছে তারা। আভিস্কা ফেরার পর সাহান লড়াই করেছিলেন। তিনি ৯৭ রান করে ফেরার পরই থেমে যায় শ্রীলঙ্কা। সাহানের ব্যাট থেকে ১২টি চার ও একটি ছক্কা আসে। শ্রীলঙ্কাকে ধসিয়ে দেয়ার কাজটা করেছেন ২২ বছরের পেসার আরশাদ ইকবাল। তিনি ৩৭ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »