শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

বাংলাদেশের সিনেমায় কাজ করার জন্য ওয়ার্ক পারমিট পেয়েছেন ঋতুপর্ণা!

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে বাংলাদেশেও বেশ জনপ্রিয় তিনি। এর আগে বাংলাদেশের কয়েকটি সিনেমা করে আলোচিত হয়েছিলেন। আবারও বাংলাদেশের পর্দায় দেখা যাবে এই নায়িকাকে।

জানা গেছে, ঋতুপর্ণার নতুন সিনেমার নাম ‘বাঙালি বিলাস’। খুব শিগগিরই এই সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসবেন অভিনেত্রী। এর আগে গত বছরের আগস্টে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ সিনেমায় শুটিং করতে ঢাকায় এসেছিলেন ঋতুপর্ণা।

বাংলাদেশের সিনেমায় কাজ করার জন্য ওয়ার্ক পারমিট পেয়েছেন তিনি। তাকে বাংলাদেশে দুই মাস সিনেমায় কাজ করার জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়।

এবাদুর রহমানের পরিচালনায় ও প্রযোজনা সিনেমাটি তৈরি হবে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) সিনেমাটি সাধারণ সুবিধায় এক বছরের জন্য তালিকাভুক্ত করেছে।

তবে ‘বাঙালি বিলাস’ এ ঋতুপর্ণা ছাড়া আর কোন কোন শিল্পী অভিনয় করবেন তা অবশ্য জানা যায়নি।

ঋতুপর্ণা ১৯৮৯ সাল থেকে বাংলা সিনেমায় অভিনয় করছেন। এরমধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘স্বামী কেন আসামি’, ‘মেয়েরাও মানুষ’, ‘রাঙা বউ’, ‘দেশ দরদী’, ‘স্বামী ছিনতাই’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »