এই সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে। তাদের বিরোধী দলের সহযোগিতা নেয়ার কোনো যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৮ অক্টোবর) সকালে ডিআরইউ মিলনায়তনে এবি পার্টি আয়োজিত ‘জুলাই সনদের ১ বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার আলাদা শপথ নেয়ার কথা বলে জাতির সঙ্গে প্রতারণার সূচনা করেছে। তারা বলেছে, সরকারি দল হিসেবে আলাদা শপথ নেবে। এর মধ্য দিয়েই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।