শিরোনাম :
মালয়েশিয়ায় পাসপোর্ট সেবাকেন্দ্রের কাছে ইমিগ্রেশন অভিযান, উদ্বেগে বাংলাদেশিরা মালয়েশিয়ায় বাংলাদেশিদের চলাচলে হাইকমিশনের জরুরি সতর্কতা মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধের দাবি এবি পার্টির ইথিওপিয়ার সঙ্গে টেকসই এবং পারস্পরিক অংশীদারত্ব গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ মালয়েশিয়া ব্রিকসে সম্মেলনের ফাঁকে ইরান ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের অবদান ৪০ শতাংশের বেশি: পুতিন জাকির নায়েককে প্রত্যর্পণ নিয়ে ভারত-মালয়েশিয়ার মধ্যে আলোচনা অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় পাসপোর্ট সেবাকেন্দ্রের কাছে ইমিগ্রেশন অভিযান, উদ্বেগে বাংলাদেশিরা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশি পাসপোর্ট ও ই-পাসপোর্ট সেবাকেন্দ্রের আশপাশে ইমিগ্রেশন বিভাগের আকস্মিক অভিযানকে ঘিরে প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ সময় পাসপোর্টসহ বিভিন্ন কনস্যুলার সেবা নিতে আসা কয়েকজন বাংলাদেশিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের জালান চানসাউলিং এলাকায় বাংলাদেশ হাইকমিশন অনুমোদিত পাসপোর্ট ও ই-পাসপোর্ট সেবাকেন্দ্রের আশপাশে এ অভিযান চালানো হয়। ইমিগ্রেশন কর্মকর্তারা ওই এলাকার একটি ভবন ও সংলগ্ন স্থানে আকস্মিক তল্লাশি চালান।

অভিযানের সময় পাসপোর্ট নবায়ন, ই-পাসপোর্টের আবেদন, ট্রাভেল পাসসহ বিভিন্ন কাজে সেবাকেন্দ্রে আসা কয়েকজন বাংলাদেশিকে থামিয়ে তাদের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের বৈধ ভিসা থাকার তথ্যও জানা গেছে। তবে মোট কতজনকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমিগ্রেশন কর্মকর্তারা সেবাপ্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্টের অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখতে চান। নথিপত্র যাচাইয়ের পর সংশ্লিষ্টদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে, সেবাকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের কারণে কেন্দ্রের ভেতরে পাসপোর্ট ও ই-পাসপোর্ট সেবা কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় অনুযায়ী সেবাপ্রত্যাশীরা তাদের কার্যক্রম সম্পন্ন করেছেন।

ঘটনার পর বাংলাদেশ হাইকমিশন বিষয়টি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে। একই সঙ্গে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।

প্রবাসীদের অনেকে বলছেন, নিয়োগকর্তার জটিলতা, প্রশাসনিক সমস্যা কিংবা অন্যান্য কারণে অনেক সময় পাসপোর্ট ও ভিসার মেয়াদ সময়মতো নবায়ন করা সম্ভব হয় না। এসব সমস্যা সমাধানের জন্যই তারা অনুমোদিত সেবাকেন্দ্রে যান। সেখানে যাওয়ার পথেও যদি ইমিগ্রেশন অভিযানের আশঙ্কা থাকে, তাহলে প্রয়োজনীয় সরকারি সেবা নিতে গিয়ে প্রবাসীরা নতুন করে ভোগান্তিতে পড়তে পারেন।

প্রবাসীদের দাবি, অনুমোদিত সেবাকেন্দ্রে কনস্যুলার সেবা নিতে যাওয়া ব্যক্তিদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »