শিরোনাম :
রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক

তদন্তে সহায়তায় এক ব্যক্তিকে খুঁজছে মালয়েশিয়ার ইমিগ্রেশন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) চলমান এক তদন্তে সহায়তার জন্য এক ব্যক্তির সন্ধানে জনসাধারণের সহযোগিতা চেয়েছে। বিভাগটির সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখা ওই তদন্ত পরিচালনা করছে।

রোববার (১৩ জুলাই) এক বিবৃতিতে জেআইএম জানায়, সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তথ্য থাকলে অফিস চলাকালীন সময়ে তদন্ত কর্মকর্তা সিনিয়র সহকারী ইমিগ্রেশন পরিচালক (টিপিপিকে) এলা ফাজলিনা বিনতি মাত মিসিয়াহর সঙ্গে ০৩-৮৮৮০ ১২১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ ছাড়া অফিস সময়ের বাইরে ইমিগ্রেশন বিভাগের অপারেশনস রুমের ০৩-৮৮৮০ ১৫৫৫ নম্বরে যোগাযোগ করেও তথ্য দেওয়া যাবে।

জেআইএম বলেছে, চলমান তদন্ত সফলভাবে এগিয়ে নিতে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানা থাকলে দ্রুত ইমিগ্রেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »