শিরোনাম :

ইরানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতি, বললেন জেডি ভ্যান্স

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬

সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, গত কয়েক ঘণ্টার আলোচনায় দুই পক্ষ বেশ এগিয়েছে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ তৈরি হয়েছে। লেবাননে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই আলোচনা এগিয়ে চলছে বলেও জানান তিনি।

সংবাদমাধ্যম   বলছে, ওববুর্গেনের বার্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত লেক লুসার্ন সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির উপস্থিতিতে ভ্যান্স এসব কথা বলেন। তিনি বলেন, আলোচনা এখন শুধু তাৎক্ষণিক নিরাপত্তা ইস্যুতে সীমাবদ্ধ নেই; বরং তা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়েও এগোচ্ছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টার বাস্তব ফল ইতোমধ্যেই দেখা যাচ্ছে। বিশেষ করে লেবাননে ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। কারণ লেবাননে এই যুদ্ধবিরতি বজায় রাখা পুরো শান্তি উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

ভ্যান্স বলেন, ‘গত কয়েক দিনে লেবাননে যুদ্ধবিরতি বজায় রাখতে আমরা বড় ধরনের অগ্রগতি দেখেছি’। তিনি স্বীকার করেন, এ ধরনের সমঝোতা বাস্তবায়ন সবসময় সহজ নয়। তার ভাষায়, ‘এ ধরনের যুদ্ধবিরতি সবসময় কিছুটা জটিল হয়।’

ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো অঞ্চলে একটি বিস্তৃত যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তার মতে, সাম্প্রতিক অগ্রগতি বহু বছরের সংঘাতের অবসান ঘটিয়ে দীর্ঘমেয়াদি শান্তির ভিত্তি তৈরির সুযোগ সৃষ্টি করেছে।

ভ্যান্স বলে, ‘গত কয়েক ঘণ্টাতেই আমরা উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছি। আগামী কয়েক ঘণ্টায় আরও অগ্রগতি হবে বলে আমি আশা করছি।’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »