শিরোনাম :
ইরান ছাড়া মধ্যপ্রাচ্যের আরও এক দেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব তুরস্ক ও পার্শ্ববর্তী দেশগুলোর প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিলো বাংলাদেশ দূতাবাস ২০২৭ সালের জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি: শিক্ষামন্ত্রী বাবরকে ছুঁলেন নাজমুল শান্ত, র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার মালয়েশিয়ায় পাঁচ নারীকে শ্লীলতাহানির দায়ে বাংলাদেশিকে বেত্রাঘাতের নির্দেশ পারলা স্যানিটারি ওয়্যার আয়োজন করল ‘ব্যবসায়ী সম্মেলন-২০২৬’ জুলাই শহিদদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নের কথা বাজেটে রাখতে হবে: শফিকুল ইসলাম মাসুদ ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের টিকটকের বিরুদ্ধে ফ্রান্সে ১৬ পরিবার মামলা করলো, নাবালকদের মানসিক ক্ষতির অভিযোগ এমভি হন্ডিয়াসে হান্টাভাইরাস পরিস্থিতি স্থিতিশীল, বড় ধরনের বিস্তারের আশঙ্কা নেই: WHO

সংস্কারের ব্যাপারে কোনও ধরনের নেগোসিয়েশন করবে না এনসিপি: আসিফ মাহমুদ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬

সংস্কারের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনও ধরনের নেগোসিয়েশন করবে না বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৯ মে) সন্ধ্যায় এনসিপির ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আদীবের নির্বাচনি প্রস্তুতি ও উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত রাজনৈতিক কর্মশালায় বক্তব্যকালে এমনটা জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, দেশে আর পুরোনো বন্দোবস্তের রাজনীতি হবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাওয়া শক্তিগুলোর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা শুধু শেখ হাসিনার পতন চাইনি, ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ চেয়েছিলাম। এ সময় পুরোনো কথা ভুলে গিয়ে বর্তমান সরকার ফেলে যাওয়া আওয়ামী লীগের আসনে বসেছে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে সবার ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের ঐক্য ধরে রাখতে হবে। সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে। এ সময় এনসিপি পেশিশক্তির রাজনীতিতে আগ্রহী নয় উল্লেখ করে জনগণের শক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশার কথাও জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »