সাত দিনের জন্য জাপান সফরে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২ মে) দিবাগত রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্ব এশিয়ার দেশটির উদ্দেশে রওনা হবেন তিনি।
সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে জাপান যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আরও ২ নেতা। তারা হলেন- দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
এক সপ্তাহের এই সফর শেষে আগামী ৯ মে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।