শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

১৬ দেশের জন্য ওয়ার্ক পারমিট নীতি শিথিল করল ডেনমার্ক, তালিকায় নেই বাংলাদেশ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২ জুলাই, ২০২৫

কোপেনহেগেন, ২ জুলাই — ডেনমার্ক সরকার ১৬টি নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিটের নীতিমালা শিথিল করেছে। নতুন নিয়মে এসব দেশের নাগরিকরা এখন বার্ষিক ন্যূনতম তিন লাখ ড্যানিশ ক্রোনা (প্রায় ৫৫.৫ লাখ টাকা) বেতনের চাকরির অফার পেলে ‘পে লিমিট ওয়ার্ক পারমিট স্কিম’ এর আওতায় সহজে ওয়ার্ক পারমিট পাবেন।

এর আগে এই স্কিমে আবেদন করতে হলে চাকরির বার্ষিক বেতন হতে হতো অন্তত ৫ লাখ ১৪ হাজার ক্রোনা, যা অনেক বিদেশির জন্য বাধা ছিল।

ডেনমার্কের কর্মসংস্থান মন্ত্রী এ্যানে হ্যালসবয় ইয়োনসেন সোমবার এক সংবাদ সম্মেলনে এই নীতিমালার ঘোষণা দেন। তিনি বলেন, “এটি ড্যানিশ শ্রম মডেলের জন্য একটি নতুন অধ্যায়।”

যে ১৬টি দেশ এই তালিকায় রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, ব্রাজিল, ইউক্রেন, মলদোভা, সার্বিয়া, আলবেনিয়া, উত্তর ম্যাসেডোনিয়া ও মন্টেনেগ্রো।

তবে তালিকায় বাংলাদেশের অনুপস্থিতি ডেনমার্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে হতাশা তৈরি করেছে। অনেকে মনে করছেন, প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসেনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি পূর্বঘোষিত নেতিবাচক দৃষ্টিভঙ্গি হয়তো বাংলাদেশের বাদ পড়ার অন্যতম কারণ হতে পারে।

ড্যানিশ অর্থমন্ত্রী স্টেফানি লোজ জানান, শ্রমবাজারে চাপ তৈরি হলে বা বেকারত্ব বাড়লে এই নতুন নীতিমালা ভবিষ্যতে স্থগিতও করা হতে পারে।

বর্তমানে ডেনমার্কে প্রায় ৪ লাখ বিদেশি শ্রমিক কাজ করছেন। এই সংখ্যা আরও বাড়াতে ডেনমার্ক সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মুহাম্মদ সাকিব সাদাকাত বলেন, তিনি এ বিষয়ে বিস্তারিত অবগত নন এবং ডেনমার্ক সরকারের পক্ষ থেকেও এখনও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »