শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

সুদানের গণহত্যা: ৪৬০ জন রোগী খুন ও স্বাস্থ্যকর্মী অপহৃত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
সুদানে চলমান গণহত্যা বিশ্ববাসীর যতোটাই স্পষ্ট হয়ে উঠছে সময়ের সঙ্গে ততোটাই স্পষ্ট হয়ে উঠছে সেখানকার বেসামরিক মানুষের দুর্দশা এবং তাদের ওপর চালানো বর্বরতার চিত্র। গত ২৮ অক্টোবর সুদানের সৌদি প্রসূতি হাসপাতালে ৪৬০ জনেরও বেশি রোগী ও তাদের স্বজনদের হত্যার পাশাপাশি ছয়জন স্বাস্থ্যকর্মীকে অপহরণের ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

উত্তর দারফুরের এল ফাশার শহরের এ ‘গণহত্যার’ জন্য সরকারবিরোধী আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) দায়ী করা হয়েছে। গত ২৬ অক্টোবর এল ফাশারের একমাত্র আংশিকভাবে কার্যকর সৌদি প্রসূতি হাসপাতাল এক মাসের মধ্যে চতুর্থবারের মতো আক্রমণের শিকার হয়, যেখানে একজন নার্স নিহত হন এবং আরও তিনজন স্বাস্থ্যকর্মী আহত হন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ছয়জন স্বাস্থ্যকর্মী, চারজন চিকিৎসক, একজন নার্স এবং একজন ফার্মাসিস্টকে অপহরণ করা হয়। একই দিনে হাসপাতালে ৪৬০ জনেরও বেশি রোগী এবং তাদের স্বজনদের গুলি করে হত্যা করা হয়।

দেশটিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে এল ফাশারে ৪৬ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, যার মধ্যে রাজ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিচালকও রয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৪৮ জন। স্বাস্থ্যসেবার উপর এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন

সুদানের রাস্তায় পড়ে আছে শত শত লাশ, কবর দেওয়ার মতো কেউ নেই
সুদানের রাস্তায় পড়ে আছে শত শত লাশ, কবর দেওয়ার মতো কেউ নেই
৩১ অক্টোবর, ২০২৫

 

 

২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এল ফাশার শহরে মানবিক সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সেখানে অপুষ্টি তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে শিশু ও গর্ভবতী মহিলাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিচ্ছে এবং কলেরা, ম্যালেরিয়া এবং অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। অনেক পরিবারের খাদ্য মজুদ শেষ হয়ে গেছে, সেই সঙ্গে নাগরিকরা বাজারে প্রবেশাধিকারও হারিয়েছেন।

এল ফাশারে প্রবেশাধিকার সীমাবদ্ধতা সত্ত্বেও ডব্লিউএইচওর টিমগুলো সেখানে সম্ভব স্বাস্থ্যসেবা চালু রাখার জন্য চব্বিশ ঘণ্টা কাজ করছে। কলেরা এবং চিকিৎসা জটিলতাসহ তীব্র অপুষ্টি মোকাবিলায় বিশ মেট্রিক টন ওষুধ এবং জরুরি কিট  পৌঁছে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এল ফাশার এবং সমগ্র সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বেসামরিক নাগরিক, মানবাধিকারকর্মী ও স্বাস্থ্যসেবার সুরক্ষা এবং দ্রুততম সময়ে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছে।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »