আগামী জুন মাস থেকে আবারো চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সুখবর থাকছে অবৈধ কর্মীদের। শিগ্রই শুরু হতে যাচ্ছে মালয়েশিয়া থাকা অবৈধ কর্মীদের বৈধ করণ প্রক্রিয়া।
আগামী জুন মাস থেকে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। তবে কোন প্রক্রিয়ায় বিদেশী কর্মী নিয়োগ করবে সেই বিষয় স্পষ্ট করে কোনো কিছু এখনো খোলাসা করেনি সরকার।
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়া কনভেনশন সেন্টারের, স্বরাষ্ট্র, মানবসম্পদ,ও কৃষি, ও প্লান্টেশন-মন্ত্রী ও প্রত্যেক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যৌথ সভায় সোর্স কান্ট্রি থেকে প্রায় ১০ লক্ষ্য বিদেশী কর্মী নিয়োগের বিষয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তবে কোন দেশ থেকে কি পরিমান শ্রমিক নিবে মালয়েশিয়া সেই বিষয়টি নিয়োগকর্তা কোম্পানি গুলো ঠিক করবে বলে জানান মানব সম্পদ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্ম কর্তা।