শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

সারাবিশ্বে তুরস্কের প্রভাব বাড়াতে ঢেলে সাজাচ্ছেন এরদোয়ান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রভাব বাড়াতে নিজের সফরসূচি ঢেলে সাজাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইউরোপীয় বিশ্লেষকরা ধারণা করছেন, সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রভাব খানিকটা কমে এসেছে। ফলে তা পুনরুদ্ধার করতে ইউরোপ থেকে শুরু করে এশিয়া ও আমেরিকা সফরের সিদ্ধান্ত ‍নিয়েছেন তিনি। সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এমনটা জানানো হয়।

এরদোয়ানের সফর শুরু হবে ইউরোপের দেশ স্পেন ভ্রমণের মাধ্যমে। দেশটি তুরস্কের একটি গুরুত্বপূর্ণ অংশীদার ও ন্যাটো সদস্য। এছাড়া ভূমধ্যসাগরীয় স্বার্থ ও গাজা যুদ্ধ দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে বলে মত বিশ্লেষকদের। স্পেনের পর জি-৭ সামিটে অংশ নিতে ইতালি সফরে যাবেন তুর্কি প্রেসিডেন্ট। উত্তর আফ্রিকাতে দুই দেশের যৌথ স্বার্থ নিয়ে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন।

ইউরোপের পর জুলাইয়ের প্রথম সপ্তাহে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সামিটে অংশ নেবেন এরদোয়ান। থিঙ্ক ট্যাংক আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক ওমর ওজকিজিলসিক জানান, আঙ্কারার নীতি নির্ধারকরা তুরস্কের স্বার্থান্বেষী চোখে গোটা বিশ্বকে দেখছেন। তারা তুরস্কের কূটনীতিকে চারদিকে ছড়িয়ে দিতে চান এবং এশিয়ার উদীয়মান কোনো শক্তির সঙ্গেই অংশীদারত্বের সুযোগ হাতছাড়া করতে চান না।

সাংহাই সামিটের পর আজারবাইজানে অর্গানাইজেশন অব টার্কিক স্টেটসের সম্মেলনে যোগ দেবেন এরদোয়ান। তুর্কি কর্মকর্তারা কাজাখস্তান এবং আজারবাইজানের মতো তুর্কি রাজ্যগুলির মাধ্যমে চীন থেকে ইউরোপে পণ্য পরিবহনের জন্য মধ্য করিডোর বাণিজ্য স্থাপনের দিকে মনোযোগ দিচ্ছেন।

তার্কিক দেশগুলোর সম্মেলন শেষে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ন্যাটোর একটি সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করবেন প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে পারেন তুর্কি প্রেসিডেন্ট। ওজকিজিলসিক জানান, ইউক্রেন যুদ্ধ শুরুর পর ন্যাটোতে তুরস্কের গুরুত্ব আগের তুলনায় বেড়েছে, কারণ যুক্তরাষ্ট্রের পর জুলাইয়ের মাঝামাঝি সময়ে লন্ডন সফরের মাধ্যমে নিজের কূটনৈতিক সফর শেষ করবেন এরদোয়ান। বলা হচ্ছে এরদোয়ানের টানা এসব সফর বিশ্ব রাজনীতিতে তুরস্কের প্রভাব বিস্তারের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »