শিরোনাম :
‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা

শাপলা নয় কলি : এনসিপির সঙ্গে প্রতারণা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দ সিদ্ধান্তকে ‘প্রতারণামূলক’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শাপলা চেয়েছি, দিয়েছে কলি। এমন একটা পরিবেশ দাঁড় করানো হচ্ছে যেখানে আমরা মানসিক চাপে পড়ছি। তোমরা এখনও বাচ্চা — এই মনস্তাত্ত্বিক চাপ দিয়ে কোনো লাভ হবে না। কলি যেহেতু দিয়েছে, শাপলাও দেওয়া সম্ভব।”

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ‘শাপলার কলি’ প্রতীক দিয়ে এনসিপির সঙ্গে প্রতারণা করেছে। এ সিদ্ধান্তকে প্রতারণামূলক উল্লেখ করে সামান্তা শারমিন বলেন, “এই প্রতারণামূলক সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশনকে সরে আসতে হবে।”

সংবাদ সম্মেলনে এনসিপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন এবং কমিশনের সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান।

এদিন নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে। এতে ১১৯টি নির্বাচনী প্রতীকের তালিকা দিয়ে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »