শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

আগামী ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা শুরুর পরেই এই ঘোষণা দিলো ইসরায়েল। খবর টাইমস অব ইসরায়েল।

 

এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা গতমাসে তাদের কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার বদলা নিতে ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে।

 

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন হামলা চালানো হয়েছে। এ ছাড়া আল এরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে লেবানন থেকে শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক স্থানীয় সময় সকাল ৭টায় শুরু করবেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »