শিরোনাম :
MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার পানি সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন জোরদারে চার দফা সুপারিশ এমএসিসি’র ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপ প্রত্যাখ্যান আনোয়ার ইব্রাহিমের

রুখে দিতে হবে ভোট ডাকাতি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, শক্তভাবে ভোট কেন্দ্রে পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের প্রতিহত করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে দলীয় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় এলে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে। তিনি বলেন, ক্ষমতায় এলে আমরা প্রথমে শিক্ষাব্যবস্থা সংস্কার করব। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না এবং সামাজিক সাম্যতা নিশ্চিত হবে। তিনি দেশের অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন।

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, তার দল দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে। কোনো শক্তিকে জামায়াত ভয় করে না মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কোনো দেশের একক আধিপত্য থাকবে না।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »