শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ থেকে ছড়িয়ে পড়ল দাবানল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি পাহাড়ি এলাকায় দেশটির একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হলেও সামান্য আহত হন।

স্থানীয় সময় শনিবার (১৩ জুন) বেলা ১২টার দিকে রিমরক লেকের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। তবে আগুনে ঠিক কতটুকু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইয়াকিমা কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, পাইলট বিমান থেকে নিরাপদে বের হতে সক্ষম হন। সামান্য আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।

মার্কিন মেরিন কোরের এক বিবৃতির বরাতে কিরো টিভি জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল এফ/এ-১৮ হরনেট মডেলের। এটি ‘মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১, তৃতীয় মেরিন এয়ারক্রাফট উইং’-এর অধীনে নিয়োজিত ছিল।

বিবৃতিতে বলা হয়, বিমানটি ওয়াশিংটনের সিয়াটল শহরের প্রায় ৫৫ মাইল দক্ষিণ-পূর্বে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সময় বিমান দুর্ঘটনার শিকার হয়। তৃতীয় মেরিন এয়ারক্রাফট উইংয়ের ঘাঁটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে মেরিন কোর এয়ার স্টেশন মিরামারে অবস্থিত।

নাচেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার এবং ওকানোগান-ওয়েনাচি ন্যাশনাল ফরেস্ট ফায়ার সার্ভিসের অন্তত একটি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। ফায়ার ডিপার্টমেন্ট আরো জানিয়েছে, ধ্বংসাবশেষ থেকে সৃষ্ট দাবানল মোকাবিলায় তারা এবং ইউ.এস. ফরেস্ট সার্ভিস কাজ করেছে।

এ ছাড়া বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কেও কোনও তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান তারা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »