শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১, আহত ২৪ জন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪

যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় একজন নিহত ও আরও ২৪ জন আহত হয়েছে। দেশটির ওহাইও অঙ্গরাজ্যে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মধ্যরাতের কিছু পরে অ্যাকরন শহরে গোলাগুলির খবর পাওয়া গেছে। খবর বিবিসি।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কেলি স্ট্রিট এবং ৮ম অ্যাভিনিউর কাছে ঘটনাস্থল থেকে কর্মকর্তারা কয়েক ডজন বুলেটের কেসিং এবং একটি বন্দুক উদ্ধার করেছেন।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, কমপক্ষে ২৫ জনকে গুলি করা হয়েছে। এর মধ্যে একজন নিহত হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বা কোনো সন্দেহভাজনকেও চিহ্নিত করা হয়নি। হামলায় আহত বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। তবে অনেকের আঘাতই তেমন গুরুতর নয় বলে জানানো হয়েছে।

পুলিশ বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়, কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। তবে এ বিষয়ে তদন্ত চলছে।

অ্যাকরনের মেয়র শাম্মাস মালিক এবং পুলিশ প্রধান ব্রায়ান হার্ডিং পরে সামাজিক মাধ্যমে একটি যৌথ বিবৃতি জারি করে এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, এমন বিবেকহীন সহিংস ধ্বংসলীলার পর আমাদের শহরে অস্থিরতা বিরাজ করছে। কেন এমন হামলা চালানো হলো আমরা সেই উত্তর খুঁজে চলছি। ২৪ জনের বেশি ভুক্তভোগীর আঘাত এবং ট্রমা আজ পুরো অ্যাকরন জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে।

এই ঘটনা সম্পর্কে জানেন এমন লোকজনকে পুলিশের কাছে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে তার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »