শিরোনাম :
মালয়েশিয়ায় বিদেশিদের রাজনৈতিক কর্মকাণ্ড: আইনে কঠোর নিষেধাজ্ঞা, লঙ্ঘনে শাস্তির বিধান হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা”

মালয়েশিয়ার কেদাহ রাজ্যে ২২২ বাংলাদেশী সহ ২২৮ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দেশটির কেদাহ রাজ্যের কুলিমে বিদেশী কর্মী নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা প্রদানকারী অফিসে এবং কর্মস্থলে অভিযানে মোট ২২৮ জন বিদেশীকে আটক করা হয়।

কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মাদ জেইন বলেন, অভিযানের সময় তদন্তে দেখা গেছে জড়িত এজেন্সি কর্মসংস্থান সংস্থাগুলো একটি নির্দিষ্ট ফি দিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা কোম্পানি পরিবর্তনের ষেবা দিয়ে আসছিল। এজেন্সিটি সমস্ত সেক্টরে কর্মীদের নিয়োগের ক্ষেত্রে প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আসছিল।

তিনি আরো বলেন, যে কোনো কর্মসংস্থান সংস্থা বেছে নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে এবং সংস্থাটি মানবসম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিবন্ধিত রয়েছে কিনা সেই বিষয়টি নিচ্ছিত হতে ।

 

 

এছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুরের অদূরে পুচং শহরের আসে পশে ইমিগ্রেশনের গোয়েন্দা সংস্থার বিশেষ অভিযানে ২০৯ কপি পাসপোর্ট সহ ভিসা প্রতারক সিন্ডিকেটের ৮ সদস্যকে আটক করে ইমিগ্রেশন পুত্রাজায়া ।

অভিযানকারী দল বিভিন্ন দেশের পাসপোর্টের ২০৯ কপি জব্দ করেছে ভারতীয় পাসপোর্টের ১৩১ কপি, শ্রীলঙ্কার পাসপোর্টের ২২ কপি, ১৮ টি বাংলাদেশী পাসপোর্ট, ইন্দোনেশিয়ান পাসপোর্টের ১০ কপি, ভিয়েতনামী পাসপোর্টের ১০ কপি, ও ৪টি নেপালের পাসপোর্ট।

ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং অ্যান্টি-ট্রাফিকিং ইন পার্সনস এবং অ্যান্টি-হিউম্যান স্মাগলিং অ্যাক্ট ২০০৭ অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

আটক কৃতদের ডকুমেন্টেশন প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপের জন্য আলোর সেতার ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »