মালয়েশিয়ার রাজধানীর কুয়ালালামপুরে ঝড়ে একটি চলন্ত গাড়ীর উপর গাছ পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১ আহত সহ ১৭ টি গাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে।
মঙ্গলবার(৭ মে) দুপুর ২ টার সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে প্রচুর বৃষ্টি পাত শুরু হয়। এসময় রাজধানী কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইল সড়কে এ দূর্ঘটনায় এ প্রানহানির ঘটনা ঘটে। এসময় আরও ১ জন আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারানামা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।
কুয়ালালামপুরের মালয়েশিয়ান ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) বোম্বা অপারেশন সেন্টার থেকে বলা হয়েছে দুপুর ২ টা ১৯ মিনিটের সময় এই ঘটনার বিষয়ে জরুরি কল পান তারা। কল পেয়েই ফায়ার এন্ড রেসকিউ বোম্বার টিম ঘটনাস্থলে পৌঁছান।
জেবিপিএম কুয়ালালামপুরের সহকারী পরিচালক এম ফাত্তা এম আমিন বলেন, এই ঘটনায় ১৭ টি যানবাহন এবং মনোরেল চলার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত একজন ৪৭ বছর বয়সী ব্যক্তি মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের (কেকেএম) একজন প্যারামেডিক একজন চিকিৎসক পরীক্ষা করে ঐ ব্যাক্তি কে মৃত বলে ঘোষণা করেন । এ ঘটনায় আহত ২৬ বছর বয়সী আরও এক ব্যাক্তি কে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
তিনি আরও জানান, ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) জালান হ্যাং তুয়া, তিতিওয়াংসা, জালান তুন রাজাক এবং সেন্টুল থেকে মোট ২৭ জন সদস্যকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার কাজ করার জন্য। এসময় তাৎক্ষণিকভাবে জালান সুলতান ইসমাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।