শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ভারতের রাজস্থানে প্রকাশ্যে মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
ইমাম মোহাম্মদ মাহিরকে মসজিদের ভেতর পিটিয়ে হত্যা করা হয় - ছবি : এনডিটিভি
ইমাম মোহাম্মদ মাহিরকে মসজিদের ভেতর পিটিয়ে হত্যা করা হয় - ছবি : এনডিটিভি

ভারতের রাজস্থানে প্রকাশ্যে মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা করেছে মুখোশধারীরা।

পুলিশ জানিয়েছে, রাজস্থানের আজমীর শরিফের কাছে রামগঞ্জ কাঞ্চননগরের একটি মসজিদে মোহাম্মদ মাহির নামে ওই ইমামকে পিটিয়ে হত্যা করেছে তিনজন মুখোশধারী। তিনি এ সময় ছয় ছাত্রসহ ঘুমিয়ে ছিলেন।

মুখোশধারীরা মসজিদে প্রবেশ করে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন উত্তরপ্রদেশের রামপুরার বাসিন্দা ৩০ বছর বয়সী ওই ইমামকে।

এ সময় শিশুরা চিৎকার করতে থাকলে তাদেরও হত্যার হুমকি দেয়া হয়। এমনকি হামলাকারীরা ওই ইমামের মোবাইল ফোনটিও নিয়ে যায় যাতে তার সাথে থাকা শিশুরা সাহায্যের জন্য কাউকে বলতে না পারে।
ওই ঘটনার পর শিশুরা মসজিদের বাইরে বের হয়ে আসে এবং প্রতিবেশীদের ঘটনাটি জানায়।
পুলিশ জানিয়েছে, এখনো কাউকে গ্রেফতার করা যায়নি, তবে মুখোশধারী হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

রামগঞ্জ থানার ইনচার্জ রবীন্দ্র খিঞ্চি জানিয়েছেন, ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র : এনডিটিভি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »